goongoon

Welcome to Goongoon

A Literature Paper of Begum Rokeya University, Rangpur, Bangladesh.


সাহিত্য পত্র গুনগুনের পঞ্চম সংখ্যার মোড়ক উন্মোচন


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামজিক ও সাংস্কৃতিক সংগঠন গুনগুনের সাহিত্যপত্রের পঞ্চম সংখ্যা, লাঙল-ফলা ২০১২ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৩ নং ভবনের হল রুমে নজরুল জয়ন্তী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে এর মোড়ক উন্মোচিত হয়। মোড়ক উন্মোচনের সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল জলিল মিয়া, কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ মোজাম্মেল হক, কলা অনুষদের ডিন ড. আবু মোঃ ইকবাল রুমী শাহ, বাংলা বিভাগের শিক্ষক প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. চিত্ত রঞ্জন মিশ্র ও প্রফেসর ড. মাহবুবুর রহমান, অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহ্বায়ক ড. মোঃ নাজমুল হক এবং পত্রিকার সম্পাদক ও অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের শিক্ষক উমর ফারুক উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ মোজাম্মেল হক, সামজিক বিজ্ঞান অনুষদের ডিন মোঃ মোরশেদ হোসেন, অধ্যাপক মুহম্মদ আলীম উদ্দীন, বেগম রোকেয়া কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ শাহ আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক শাহনাজ ইয়াসমীন, ড. নাজমুল হক, ড. তুহিন ওয়াদুদ, মোঃ ফেরদৌস রহমান, রিষিণ পরিমল, কেনা সানা, সোহরাব দুলালসহ ৩২টি লেখা নিয়ে খাকি কাগজে পত্রিকাটি প্রকাশ করা হয়েছে। পত্রিকার সম্পাদক সকল লেখক, বিজ্ঞাপনদাতা ও সংগঠককে অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


Phone:00801716607926, 008052154802
Email: faruque1712@yahoo.com

 Goongoon is a social endeavour to build up the society in the light of literature. Its inviting everyone to come on and participate.  

Goongoon (Langalfola Sankha 2012).pdf Goongoon (Langalfola Sankha 2012).pdf
Size : 14291.514 Kb
Type : pdf
goongoon Shadhinata Debas Sankha 2011.pdf goongoon Shadhinata Debas Sankha 2011.pdf
Size : 1248.245 Kb
Type : pdf
Goongoon Borsha Shonkha.doc Goongoon Borsha Shonkha.doc
Size : 0.926 Kb
Type : doc
Goongoon 4.pdf Goongoon 4.pdf
Size : 10241.543 Kb
Type : pdf
Goongoon Shadhinata Debash Shankha.doc Goongoon Shadhinata Debash Shankha.doc
Size : 0.513 Kb
Type : doc
Make a Free Website with Yola.